img


মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা


আইনেট  প্রতিনিধিঃ   সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন। এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আইনগত বিষয়। মামলার বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন।    

মলার বিষয়টি নিশ্চিত করতে তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, অভিনেত্রী তানজিন তিশা গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা যায়, মামলার এক নম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং দ্বিতিয় আসামী ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা, তিনি একটি ভিডিওতে তিশার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও মিথ্যাচার করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধেও মামলা করেন তানজিন তিশা।