img


উদয়পুর পৌর নির্বাচনে সামনে রেখে মঙ্গলবার সকালে ভারতীয় জনতা পার্টির উদ্দ্যেগে অনুষ্ঠিত হয় বাইক মিছিল।


আইনেট  প্রতিনিধিঃ     আগামী ২৭শে নভেম্বর রাজ্যের পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মঙ্গলবার হল প্রচারের শেষ দিন। এই শেষ দিনে উদয়পুরে ভারতীয় জনতা পার্টির ২৩ টি ওয়ার্ডের সকল প্রার্থী সহ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ,৩১ রাধা কিশোর পুর মন্ডল সভাপতি সানি সাহা সহ হাজার বাইক নিয়ে গোমতী জেলার ক্রীড়া দপ্তরের মাঠ থেকে বাইক মিছিল শুরু হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, নির্বাচনের প্রচারের শেষ দিনে ভারতীয় জনতা পার্টির উদ্দ্যেগে বাইক মিছিল শুরু হয়েছে।প্রত্যোক ওয়ার্ড ঘুরে আবার শেষ হবে ক্রীড়া দপ্তরের মাঠে।এই বাইক মিছিলের মাধ্যমে ভোটার দের অভিনন্দন জানানো হবে।