img


জন বিরোধী সরকারকে হঠাতে জনগণ উদগ্রীব -কংগ্রেস বিধায়ক


আইনেট  প্রতিনিধিঃ     আগরতলা পৌর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সঞ্জীব দেববর্মা। মঙ্গলবার সরব প্রচার সমাপ্তির আগের দিন প্রার্থীকে নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায়। প্রার্থী এবং বিধায়কের সাথে ভোট প্রচারে অংশগ্রহণ করেন স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকরা। এদিন ভোট প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় জানান, বর্তমান জনবিরোধী সরকারকে হঠাতে জনগণ উদগ্রীব হয়ে রয়েছেন। এই অবস্থার আঁচ পেয়েছে শাসক দল বিজেপি। এই কারণেই ২২ নম্বর ওয়ার্ডের ভোট প্রচারে বিজেপি দল রাজ্য মন্ত্রিসভার হাফ ডজন মন্ত্রীকে মাঠে নামিয়েছে। বিধায়ক আরো বলেন ,এত ভয়ের একটাই কারণ ,মানুষ ট্যাক্স দিয়েও পানীয় জল পাচ্ছেন না। মশার উপদ্রব কমাতে শহরের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হলেও এই টাকার হিসেব নেই। শহরে মশার উপদ্রব বেড়েই চলছে। বিভিন্ন সামাজিক ভাতা প্রদান এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক।