img


মোহনপুরে ফের গাঁজা বিরোধী অভিযান


আইনেট  প্রতিনিধিঃ     মোহনপুরে ফের গাঁজা বিরোধী অভিযান, যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস প্রায় ৩৩ হাজার গাঁজা গাছ   মোহনপুর মহকুমায় অব্যাহত গাঁজা বিরোধী অভিযান। মঙ্গলবার ভোরে এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্তের নেতৃত্বে পুলিশ, টিএসআর ও বিএসএফের যৌথ বাহিনী সিধাই থানাধীন দীঘালিয়া উত্তর দেবেন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এই অভিযানে প্রায় ১৫ কানি জমির ১৬টি প্লটে চাষ করা আনুমানিক ৩৩ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে যৌথ বাহিনী। অভিযান প্রসঙ্গে এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্ত জানান, নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। নেশার বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।