
আইনেট প্রতিনিধিঃ অন্যান্যবছরেরন্যায় এইবছরও একই জায়গায় হরিচাঁন গোস্বামীর মন্দিরে প্রাঙ্গনে অনুষ্ঠীত করাহয় ষ্টেটলেভেল মুড়াসিং সোসিও কাচলার ফেষ্টিবেল ২০২৬ । মঙ্গলবার রাত ব্যাপী চলে এই মেলা। মেলাকে কেন্দ্রকরে শান্তির বাজার মহকুমার বিভিন্ন দপ্তরের ষ্ঠল দেওয়াহয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এইমেলার শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি এইমেলায় উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং,দক্ষিন জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি আই এ এস, শান্তির বাজার মহকুমাশাসক দীপিকা গৌতম আই এ এস, টি টি এডসির এক্সিউটিভ মেম্বার কেনারম রিয়াং, টি টি এডিসির এক্সিউটিভ মেম্বার দেবজিৎ ত্রিপুরা সহ অন্যান্য। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া মুড়াসিং সম্প্রদায়ে লোকজনদের এইধরনের মেলার আয়োজন করাতে উনাকে বিশেষ ধন্যবাদজানান। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এই মেলার সার্বিক সফলতা কামনা করেন। এইমেলার বিশেষ গুরত্ব সম্পর্কে কিছু বক্তব্য জনসন্মুখে তুলেধরলেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে সকল অতিথিবৃন্দরা মহকুমা শাসক দীপিকা গৌতমকে বিশেষ ধন্যবাদজানান। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি একজন আই এ এস অফিসার তা সত্বেও তিনি ত্রিপুরায় এসে জনজাতিদের পোষাক পরিধান করে মেলায় অংশগ্রহন করেন। উনার এইধরনের মানসিকতাকে সকলে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে সরকারি দেওয়া ষ্টল গুলোর শুভ সূচনাকরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। পরবর্তী সময় স্থানীয় শিল্পী ও বহিঃ রাজ্যথেকে নিয়েআসা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়। মেলাকমিটির সেক্রেটারী কনকন মুড়াসিং, কিশোর মুড়াসিং সহ অন্যন্যদের অক্লান্ত প্রচেষ্টায় কোনপ্রকার অপ্রতিকর ঘটনাছারা মেলা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। অন্যান্যবছরের তুলনায় এইবছর মেলায় লোকসমাগম ব্যাপকহারেঘটে। মেলা ও অনুষ্ঠান দেখারজন্য রাজ্যের বিভিন্ন প্রান্তথেকে লোকসমাগমঘটে।