img


১৩০ বছরের ঐতিহ্যে বর্ণাঢ্য পরিসমাপ্তি! জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো কমলপুরের ঐতিহ্যবাহী রাস মেলা


আইনেট  প্রতিনিধিঃ     কমলপুর মহকুমার ১৩০তম ঐতিহ্যবাহী রাস মেলার পর্দা নামল জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। গতকাল বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী এই রাস উৎসবের। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ত্রিপুরা মণিপুরী মহাসভার প্রতিনিধি প্রশান্ত সিনহা এবং বিষ্ণুপুরী মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার-এর প্রসেনজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল বিশেষ আকর্ষণ। সংগীতের মঞ্চে কলকাতার বিশিষ্ট সংগীতশিল্পী জুন দাসের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট শিল্পীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনাও অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

১৩০ বছরের দীর্ঘ ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সাংস্কৃতিক পরম্পরাকে সঙ্গে নিয়ে কমলপুরের এই রাস মেলা শুধু একটি উৎসব নয়, বরং এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ মিলনমেলা। বর্ণাঢ্য সমাপ্তির মধ্য দিয়ে আরও একটি স্মরণীয় অধ্যায়ের সাক্ষী থাকল কমলপুর।