img


ধর্মনগর সাব জেলে বন্দির রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের


আইনেট  প্রতিনিধিঃ     ঘটনার বিবরণে জানা গেছে, এনডিপিএস মামলায় অভিযুক্ত দিলোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরে। গত ছয় মাস ধরে ধর্মনগর সাব জেলে বন্দি ছিলেন তিনি। বুধবার পরিবারের কাছে খবর আসে, দিলোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দিলোয়ার হোসেনের মৃতদেহ দেখতে পান।পরিবারের সদস্যদের অভিযোগ, দিলোয়ার হোসেনের একটি পা ভাঙা ছিল। এছাড়াও তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। পরিবারের প্রাথমিক সন্দেহ, কারাগারের ভিতরে তাঁকে মারধর করা হয়েছে এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।মৃত দিলোয়ার হোসেনের বাড়ি ধর্মনগরের সাকাইবাড়ি এলাকায়। কারাগারের ভিতরে কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশের দাবি জানানো হয়েছে।তবে দিলোয়ার হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও প্রশাসনিক তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।