
আইনেট প্রতিনিধিঃ মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারে সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ এবং মানবিক সহায়তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে…
মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারে সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ এবং মানবিক সহায়তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের সরকারি তথ্য ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় এই পাঁচ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক জনগণের ওপর নির্যাতন, সামরিক অভিযান এবং জনবসতিপূর্ণ এলাকায় হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি শান ও কায়াহ অঞ্চলের ইস্টার্ন মিলিটারি কমান্ডের দায়িত্বে রয়েছেন। বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।