
আইনেট প্রতিনিধিঃ আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই মহাতারকার মধ্যকার দেড় দশকেরও বেশি সময়ের প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। তবে ব্যালন ডি’অর পুরস্কারের বিচারক প্যানেলে (অধিনায়ক হিসেবে) থাকাকালীন এই দুই মহাতারকার ভোটের পছন্দ মিলেছে মাত্র দুজন ফুটবলারের ক্ষেত্রে! ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ এবং পর্তুগালের ডিফেন্ডার নুনো মেন্ডেস—এই দুজনই কেবল মেসি ও রোনালদো উভয়ের ভোট পেয়েছেন। তাদের প্রথম অভিন্ন পছন্দ ছিলেন স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর রোনালদো তার সেরা (প্রথম) ভোটটি জাভিকে দিয়েছিলেন। অন্যদিকে, সে সময় বার্সেলোনায় জাভির সতীর্থ মেসি ২০১১ সালে তাকে প্রথম স্থানে রাখেন এবং পরবর্তীতে ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয় সেরা হিসেবে ভোট দেন।