img


উৎসবের মেজাজেই চলছে ভোটদান- মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ  শুক্রবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৬ টি নগর সংস্থার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সাথে শুরু হয়েছে আগরতলা পৌর নিগমের ৫১ টি ওয়ার্ডের অন্তর্গত ৪৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। এদিন সকালে রাজধানীর তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। এদিন নিজের পবিত্র ভোটাধিকার দান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ভোট দিয়ে ভালো লাগছে উনার। সারা রাজ্যেই শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। কোন স্হান থেকেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তার কাছে নেই বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচক মন্ডলী উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। ভোট দান নিয়ে এমন চিত্রই স্বাভাবিক বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।