img


১৬ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সৌজন্যের ছবি,


আইনেট  প্রতিনিধিঃ      পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ১৬ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। সিপিআইএম প্রার্থী বিজয় বিশ্বাসকে নিজের স্কুটিতে চাপিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরিয়ে দেখালেন বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই ভিন্ন দলের প্রার্থীর মধ্যে এমন সৌজন্যমূলক দৃশ্য নজর কেড়েছে সাধারণ মানুষের। নির্বাচনী ময়দানে একে অপরের বিরুদ্ধে লড়াই থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যের এই ছবি রাজনৈতিক মহলেও বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে