
আইনেট প্রতিনিধিঃ সংসদের বিশেষ অধিবেশনে পেশ হতে চলেছে ডিলিমিটেশন বিল। তার আগেই কিছুটা স্বস্তিতে মোদী সরকার। আসন পুনর্বিন্যাস বিলে সরকারকে সমর্থন জানাবে বলে জানিয়ে দিল এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী। এমনটাই ঘোষণা করেন দলের নেতা জিতেন্দ্র আওয়াদ। জিতেন্দ্র আওয়াদ বলেন, এনসিপির ওই সিদ্ধান্ত শুধুমাত্র একটি রাজনৈতিক স্টান্টবাজি নয় বরং এটি বর্তমান সময়ে একটি সাংবিধানিক দাবি। আমরা ডিলিমিটেশন বিলে সমর্থন জানাব। এদিকে, লোকসভায় এনসিপি(সপা) চিফ হুইপ অমোল কোলহে বলেন, বিলটি হাতে পেলে তা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিয়া সুলে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সংসদের মোট আসন ৫৪৩। এর মধ্যে ৫ আসন খালি পড়ে রয়েছে। ফলে বর্তমানে সংসদে আসনসংখ্যা ৫৩৮। এখন ডিলিমিটেশন বিল পাস করতে গেল চাই দুই তৃতীয়াংশ অর্থাত্ ৩৫৯ ভোট। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। রাজনৈতিক মহলের খবর, এই অধিবেশনে সরকার আসন ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ বিল নামে সংবিধান সংশোধনী বিল ফের পেশ করতে চলেছে।