img


মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল শশাঙ্ক আচার্য্য নামে এক নাবালক।


  আইনেট  প্রতিনিধিঃ     শুক্রবার গভীর রাতে আমবাসা পুর পরিষদের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল শশাঙ্ক আচার্য্য নামে এক নাবালক। মৃত শশাঙ্কের বাড়ি আগরতলার রামনগর ৮ নম্বর এলাকায়। তার বাবা-মা কর্মসূত্রে আমবাসায় থাকেন বলে জানা গেছে।   ঘটনার বিবরণে জানা যায়,    শুক্রবার রাত আনুমানিক ১১টা নাগাদ স্কুটি নিয়ে বের হওয়ার সময় আমবাসা পুর পরিষদের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শশাঙ্ক। ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে দমকল বাহিনী তাকে হাসপাতালে নিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের পরিবেশ তৈরি হয় এলাকাজুড়ে। খবর পেয়ে সমাজসেবী গোপাল সূত্রধর ও আশীষ ভট্টাচার্য দ্রুত ধলাই জেলা হাসপাতালে ছুটে যান। সেখানে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।  এদিকে, দুর্ঘটনার পর ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু করেছে আমবাসা থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোন গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অল্প বয়সে শশাঙ্কের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি গোটা আমবাসা মহকুমাজুড়েও শোকের আবহ তৈরি হয়েছে।